State News

নিয়ম মেনে বহুতল তৈরি হচ্ছে কি? খোঁজখবর নিতে থানাগুলিকে নির্দেশ গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনার পর লালবাজারের নির্দেশ

WhatsApp Group Join Now

কলকাতা: রবিবার রাতে গার্ডেনরিচ থানা এলাকার ফতেপুরের আজহার মোল্লা বাগানে একটি পাঁচতলা নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনা ঘটে। সেই ঘটনায় অনেকে মারা যান। এই ঘটনার পর ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে লালবাজারের পক্ষ থেকে থানাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে নিয়ম মেনে বহুতল তৈরি হচ্ছে কি না, তার খোঁজখবর নিতে হবে।

লালবাজারের কর্তারা জানিয়েছেন, ওই এলাকার পাশাপাশি শহরের অন্যত্রও বিধি মেনে বহুতল তৈরি করা হচ্ছে কি না, সে বিষয়ে খোঁজখবর নিতে থানাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এলাকায় কোনও বেআইনি বহুতলের সন্ধান পেলে তা অবিলম্বে পুরসভাকে জানাতে বলা হয়েছে। এর পাশাপাশি, নির্মীয়মাণ বহুতলগুলির যাবতীয় নথিপত্র খতিয়ে দেখতেও বলা হয়েছে স্থানীয় থানাকে।

সেই সঙ্গে প্রোমোটার বা নির্মাণকারীরা যাতে নির্মাণ সংক্রান্ত যাবতীয় তথ্য বোর্ডে লিখে সংশ্লিষ্ট বহুতলের পাশে টাঙিয়ে রাখেন, তা-ও নিশ্চিত করার জন্য বলা হয়েছে থানার ওসিদের। এমনকি, থানাগুলি সেই কাজ ঠিক মতো করছে কি না, তা দেখতে বলা হয়েছে সহকারী নগরপালদের (এসি)।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button