Job

IOCL Recruitment 2025 :: ইন্ডিয়ান অয়েলে ৪৫৭ পদে নিয়োগ, পশ্চিমবঙ্গ-সহ অন্যত্র পোস্টিং

WhatsApp Group Join Now

ইন্ডিয়ান অয়েলে ৪৫৭ পদে নিয়োগ, পশ্চিমবঙ্গ-সহ অন্যত্র পোস্টিং

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল) একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করবে। এই মর্মে সংস্থার তরফে একটি নিয়োগ-বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সংস্থায় অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ পদে মোট ৪৫৭ জনকে নিয়োগ করা হবে।

সংস্থার পাইপলাইন বিভাগের জন্য এই নিয়োগ। দেশের পাঁচটি অঞ্চলে নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গও রয়েছে। আগ্রহীদের অনলাইনে আবেদন জানাতে হবে। যে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। অনলাইনে আবেদনের শেষ দিন আগামী ৩ মার্চ।

গুরুত্বপূর্ণ তথ্য

  • মোট শূন্যপদ: ৪৫৭টি
  • পদের নাম: অ্যাপ্রেন্টিস বা শিক্ষানবিশ
  • নিযুক্তি: টেকনিক্যাল এবং নন-টেকনিক্যাল ক্ষেত্রে (টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস, ট্রেড অ্যাপ্রেন্টিস, ডেটা এন্ট্রি অপারেটর এবং ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর পদে) প্রশিক্ষণ।
  • বয়স: ১৮ থেকে ২৪ বছর (সংরক্ষিত শ্রেণিভুক্তদের ক্ষেত্রে বয়সের ছাড় থাকবে)
  • শিক্ষাগত যোগ্যতা: পদ অনুযায়ী ভিন্ন মাপকাঠি রয়েছে। ট্রেড অ্যাপ্রেন্টিস (অ্যাসিস্ট্যান্ট হিউম্যান রিসোর্স) পদের জন্য প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে।
  • প্রশিক্ষণ: এক বছর
  • পোস্টিং: পশ্চিমবঙ্গ, বিহার, অসম, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড-সহ দেশের অন্যান্য রাজ্যে।
  • আবেদন: অনলাইনে করতে হবে।
  • আবেদনের শেষ তারিখ: ৩ মার্চ
  • বেতন: শিক্ষানবিশি আইন মেনে প্রতি মাসে বৃত্তি দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

আবেদন করতে হলে প্রার্থীদের প্রথমে বিজ্ঞপ্তিতে উল্লিখিত ওয়েবসাইটে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। এর পরে সংস্থার ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে।

এই বিষয়ে সবিস্তার জানতে প্রার্থীদের মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

IOCL Official Website

Official Notification PDF

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button