State News

আরজি কর কাণ্ডের প্রতিবাদে রামকৃষ্ণ মিশনের মৌনী মিছিল

WhatsApp Group Join Now

কলকাতা: আরজি কর হাসপাতালে এক মহিলা চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে রবিবার রামকৃষ্ণ মিশনের তরফে একটি মৌনী মিছিলের আয়োজন করা হয়। গোলপার্ক থেকে নন্দন পর্যন্ত এই দীর্ঘ মিছিলে রামকৃষ্ণ মিশন পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তনীরা অংশগ্রহণ করেন।

মিছিলের অধিকাংশ অংশগ্রহণকারী কালো পোশাক পরেছিলেন এবং হাতে প্ল্যাকার্ড ধরে বিচারের দাবি জানিয়েছিলেন। “সবুর করো মা গো তোমার সব সন্তান অন্ধ নয়”, “আমরা মৌনী নই, বাকরুদ্ধ”, “কন্যা রে তোর চিতার শপথ, ওই আগুনেই পুড়বে শোষক” – এই ধরনের বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা মিছিলে অংশগ্রহণ করেন।

মিছিলের আয়োজকদের একজন উৎসব রায় বলেন, “এই পদযাত্রা কোনও সংগঠনের নয়, অন্তরের দাবিতে, বিবেকের তাড়নায় আমরা রামকৃষ্ণ মিশনের প্রাক্তনীরা প্রতিবাদ জানাতে এসেছি। আরজি করের ঘটনায় আমরা কেউ মৌনী নই, আমরা বাকরুদ্ধ। আমরা বলতে চাই, নৃশংস এই ঘটনার নেপথ্যে লুকিয়ে থাকা মুখগুলি প্রকাশ্যে আসুক। অপরাধীরা সাজা পাক।”

গত ৯ অগস্ট কলকাতার আরজি কর হাসপাতালে এক কর্তব্যরত মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তাঁকে ধর্ষণ এবং খুন করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার পর থেকে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকেরা কর্মবিরতি পালন করেছেন। কর্মবিরতি পালিত হয়েছে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানেও। বর্তমানে ঘটনার তদন্ত করছে সিবিআই। বিচারের দাবিতে প্রায় প্রতি দিনই শহরের কোথাও না কোথাও প্রতিবাদ কর্মসূচি আয়োজিত হচ্ছে।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button