Burdwan News

আসানসোলে পাইপলাইন কাজে ভয়াবহ দুর্ঘটনা, তিন শ্রমিকের মৃত্যু

WhatsApp Group Join Now

আসানসোলে পাইপলাইন কাজে ভয়াবহ দুর্ঘটনা, তিন শ্রমিকের মৃত্যু

 সালানপুরে জলের পাইপলাইন বসানোর কাজ চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। মাটি ধসে পড়ায় চার শ্রমিক চাপা পড়েন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তিন জনকে মৃত ঘোষণা করা হয়।

মঙ্গলবার এই ঘটনাটি ঘটে আসানসোলের সালানপুর থানার ডালমিয়া এলাকায়। রাজ্য সরকারের ‘জলজীবন মিশন’ প্রকল্পের অধীনে পূর্ত দফতরের কর্মচারীরা মাটির নীচে পাইপলাইন বসানোর কাজ করছিলেন। কাজ চলাকালীন আচমকাই মাটি ধসে পড়ে চার শ্রমিককে চাপা দেয়।

স্থানীয়রা এবং অন্যান্য শ্রমিকরা তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজ শুরু করলেও, মাটি এতটাই জোরে চাপা পড়েছিল যে শ্রমিকদের সহজে বের করা সম্ভব হয়নি। পরে জেসিবি মেশিনের সাহায্যে মাটি সরিয়ে শ্রমিকদের বের করা হয়।

আহত চারজনকে আসানসোল জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন। মৃতদের মধ্যে দুজন ঝাড়খণ্ডের পাকুর জেলার বাসিন্দা এবং একজন আসানসোলের বাসিন্দা।

জেলাশাসক এস পোন্নমবলম এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং আহত শ্রমিকের চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নিচ্ছেন। নিহতদের পরিবারকেও সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মৃতদের নাম:

  • রাজ্জাক শেখ (২২)
  • রোহিত শেখ উদ্দিন শেখ (১৮)
  • নীতেশ পাশওয়ান (২৫)
WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button