Metro Railway Recruitment::মেট্রো রেলে চুক্তিভিত্তিক পূর্ণ সময়ের জিডিএমও নিয়োগ, ওয়াক-ইন ইন্টারভিউ ৪ মার্চ
Metro Railway Recruitment:: Metro Railway Kolkata তাদের তপন সিনহা মেমোরিয়াল হাসপাতালে চুক্তিভিত্তিক পূর্ণ সময়ের জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার (GDMO) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগামী ৪ মার্চ ২০২৫ তারিখে ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
পদ এবং মাসিক বেতন
| Post Name | Vacancy | Pay Scale |
|---|---|---|
| Full-Time GDMO | 01 | Rs. 95,000/- per month |
শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা
আগ্রহী প্রার্থীদের এমবিবিএস (MBBS) ডিগ্রি এবং রাজ্য মেডিক্যাল কাউন্সিল থেকে বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে। ০১.০১.২০২৫ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ৫৩ বছরের বেশি হওয়া চলবে না।
| Post Name | Education | Age Limit |
|---|---|---|
| Full-Time GDMO | MBBS with a valid registration certificate from any State Medical Council | Not exceeding 53 years as of 01.01.2025 |
Also read:: ডিরেক্টর (পার্সোনেল) পদে নিয়োগের বিজ্ঞপ্তি
নির্বাচন প্রক্রিয়া:
নির্বাচন প্রক্রিয়াটি সম্পূর্ণভাবে ওয়াক-ইন ইন্টারভিউয়ের ( walk-in-interview) মাধ্যমে সম্পন্ন হবে। প্রার্থীদের সমস্ত প্রয়োজনীয় নথি, যেমন শিক্ষাগত ও পেশাগত শংসাপত্রের মূল ও স্ব-প্রত্যয়িত (Self-attested ) কপি , ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড এবং সাম্প্রতিক পাসপোর্ট আকারের ছবি নিয়ে আসতে হবে।
Metro Railway Recruitment:: ইন্টারভিউয়ের স্থান
প্রিন্সিপাল চিফ মেডিক্যাল অফিসারের (PCMO) কার্যালয়,
তপন সিনহা মেমোরিয়াল হাসপাতাল,
মেট্রো রেল, ২৮/৫৫,
এম. এন. সেন রোড, চাঁড়িতলা,
কলকাতা-৭০০০০৪০।
ওয়াক-ইন ইন্টারভিউয়ের ( walk-in-interview) দিন প্রার্থীদের বেলা ১১:৩০ এর মধ্যে রিপোর্টিং করতে হবে।
Important dates:
| Event | Date |
|---|---|
| Notification Release Date | 25 February 2025 |
| Walk-in-Interview Date | 4 March 2025 |
| Reporting Time for Interview | 11:30 hrs |
মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগ্রহী প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বিস্তারিত তথ্য জানতে পারবেন।
Official website
https://mtp.indianrailways.gov.in/view_section.jsp?lang=0&id=0,4,359,563


