Business & Economy

নতুন বছরে পিএফ-এ বড় পরিবর্তন: পেনশন তোলা হবে আরও সহজ

WhatsApp Group Join Now

নতুন বছরে পিএফ-এ বড় পরিবর্তন: পেনশন তোলা হবে আরও সহজ

নতুন বছরের শুরুতেই ভারতীয় কর্মচারীদের জন্য একটি বড় সুখবর এল। কর্মী প্রভিডেন্ট ফান্ড (ইপিএফ) অর্গানাইজেশন জানিয়েছে, এবার থেকে পিএফ অ্যাকাউন্টধারীরা তাদের পেনশন যে কোনও ব্যাঙ্ক থেকে তুলতে পারবেন। এই সিদ্ধান্তের ফলে দেশের কোটি কোটি কর্মচারী উপকৃত হবেন। কর্মস্থলের থেকে দূরে যাঁদের বাড়ি এবং অবসরের পরে অন্য জায়গায় গিয়ে প্রকল্পের সুবিধা নিতে হবে, তাঁরা সবচেয়ে উপকৃত হবেন।

দীর্ঘদিনের দাবির পর অবশেষে পিএফ অ্যাকাউন্টধারীরা তাদের পেনশন যে কোনও ব্যাঙ্ক থেকে তুলতে পারবেন। এই সিদ্ধান্তের ফলে, বিশেষ করে যারা অবসরের পর অন্য জায়গায় চলে যান, তাদের জন্য পেনশন তোলা আরও সহজ হবে। পূর্বে, পেনশন পেমেন্ট অর্ডার (পিপিও) এক আঞ্চলিক দফতর থেকে অন্য আঞ্চলিক দফতরে নিয়ে যেতে হতো।

অন্যদিকে, ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য ইউপিআই ১২৩পে-র মাধ্যমে লেনদেনের সীমা ৫০০০ টাকা থেকে বাড়িয়ে ১০,০০০ টাকা করা হয়েছে। এছাড়াও, জিএসটি পোর্টালের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। করদাতাদের তথ্য নিরাপত্তা নিশ্চিত করতে বহুস্তরীয় যাচাই পদ্ধতি চালু করা হয়েছে।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button