Science & Technology

স্প্যাম বন্ধে ট্রাইয়ের নতুন নির্দেশিকা: ওটিপি পরিষেবা বন্ধ হওয়ার আশঙ্কা

WhatsApp Group Join Now

ট্রাইয়ের নতুন নিয়মে ওটিপি পরিষেবা বন্ধ হওয়ার আশঙ্কা, গ্রাহকরা বিপাকে

 স্প্যাম কল ও ভুয়া এসএমএস বন্ধ করতে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) যে নতুন নির্দেশিকা জারি করেছে, তার জেরে ৩০ নভেম্বরের পর মোবাইলে ওটিপি না পেয়ে বিপাকে পড়তে পারেন গ্রাহকরা। ট্রাইয়ের এই নতুন নিয়ম মেনে চলতে ব্যর্থ হলে টেলি অপারেটররা যাবতীয় এসএমএস ব্লক করতে পারে, যার ফলে ব্যাঙ্কিং, ইকমার্সসহ বিভিন্ন অনলাইন সেবা ব্যবহারে সমস্যা দেখা দিতে পারে।

ট্রাইয়ের নতুন নির্দেশিকা অনুযায়ী, টেলি অপারেটরদের প্রতারণা বন্ধ করতে ওটিপি-সহ যাবতীয় এসএমএসের উৎস খুঁজে বার করতে হবে। উৎস শনাক্তকরণের পর ক্ষতিকর এসএমএসগুলিকে ব্লক করবেন তাঁরা। কিন্তু ১ ডিসেম্বরের মধ্যে এই পদ্ধতি টেলি পরিষেবা সংস্থাগুলি আদৌ চালু করতে পারবে কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সে ক্ষেত্রে ডেডলাইনের পর যাবতীয় এসএমএস ব্লক করতে পারে ট্রাই।

ট্রাই অবশ্য পর্যায়ক্রমে নতুন নির্দেশাবলি চালু করার সুযোগ দিয়েছে। ৩০ নভেম্বর পর্যন্ত টেলি অপারেটরদের দৈনিক সতর্কতা জারি করতে বলা হয়েছে। ১ ডিসেম্বর থেকে অবাঞ্ছিত যাবতীয় মেসেজ ব্লক করবেন তাঁরা। টেলি পরিষেবা নিয়ন্ত্রক সংস্থার দাবি, নতুন নিয়মে উপভোক্তাদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে। তবে ওই নিয়ম চালু করার ক্ষেত্রে ওটিপি পরিষেবা সাময়িক ভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button