Business & Economy

মার্চ থেকেই বড় বদল, মিউচুয়াল ফান্ড ও ডিম্যাটে নতুন নিয়ম

WhatsApp Group Join Now

মিউচুয়াল ফান্ড ও ডিম্যাট অ্যাকাউন্টে নমিনেশনের নতুন নিয়ম

ভারতের শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি (Securities and Exchange Board of India) মিউচুয়াল ফান্ড এবং ডিম্যাট অ্যাকাউন্টে নমিনেশনের নিয়মে বড়সড় পরিবর্তন আনতে চলেছে। এই নতুন নিয়ম চলতি বছরের ১ মার্চ থেকে কার্যকর হবে।

কী হচ্ছে নতুন নিয়ম?

  • একাধিক নমিনি: এখন থেকে মিউচুয়াল ফান্ড বা ডিম্যাট অ্যাকাউন্টে সর্বোচ্চ ১০ জনকে নমিনি হিসেবে যুক্ত করা যাবে।
  • সম্পদের ভাগ: বিনিয়োগকারী নিজেই ঠিক করতে পারবেন তার মৃত্যুর পরে প্রত্যেক নমিনি কত অংশ পাবে। যদি কোনো নির্দিষ্ট নির্দেশ না থাকে, তাহলে সম্পদ সমান ভাগে ভাগ হবে।
  • পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল: বিনিয়োগকারীর তরফে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে কেউ সম্পদের উপর দাবি জানালে তা গ্রাহ্য হবে না।
  • নমিনির দায়িত্ব: বিনিয়োগকারীর মৃত্যুর পরে নমিনিরা জয়েন্ট হোল্ডার হিসেবে ওই পোর্টফোলিও চালাতে পারবেন।

বিনিয়োগকারীরা অনলাইন ও অফলাইন দুই পদ্ধতিতেই নমিনির নাম নথিভুক্ত করতে পারবেন। অফলাইন পদ্ধতিতে নির্ধারিত ফর্মে নিয়ম মেনে বাকি তথ্যের সঙ্গে বিনিয়োগকারীর সই বা বুড়ো আঙুলের ছাপ থাকা বাধ্যতামূলক। অনলাইন পদ্ধতিতে বিনিয়োগকারীকে আধার-নির্ভর ই সাইন, ডিজিটাল সই বা টু ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে নমিনির নাম নথিভুক্ত করতে হয়।বিনিয়োগকারীর মৃত্যুর শংসাপত্র সেলফ অ্যাটেস্ট করে জমা দিতে হবে, নমিনিদের KYC সংক্রান্ত সব কাজ সম্পূর্ণ থাকতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button