State News

অক্টোবরে ডিএ বৃদ্ধি: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কাঠামোতে পরিবর্তন

WhatsApp Group Join Now

ডিএ বৃদ্ধি: উৎসবের আগে সরকারি কর্মচারীদের উপহার

 কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আনন্দদায়ক খবর! অক্টোবর মাস থেকেই তাঁদের বেতন বাড়তে চলেছে। সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে কেন্দ্রীয় সরকার আরও এক দফা ডিএ বৃদ্ধির ঘোষণা করতে চলেছে।

 যদি কোনও কেন্দ্রীয় সরকারি কর্মচারীর মূল বেতন হয় ১৮ হাজার টাকা আর ডিএ বাবদ প্রতিমাসে ৯ হাজার টাকা পান ,  ৩ শতাংশ বৃদ্ধি বাবদ তিনি পাবেন ৯৫৪০ টাকা আর ৪ শতাংশ বৃদ্ধি বাবদ তিনি পাবেন  ৯৭২০ টাকা৷ সূত্রের খবর, উৎসবের মরশুমের আগে এবার ৩ থেকে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি হতে পারে। এর ফলে সবচেয়ে কম বেতন পাওয়া কর্মচারীদের মাসিক আয় ৫৪০ থেকে ৭২০ টাকা পর্যন্ত বাড়তে পারে।

কেন্দ্রীয় সরকার কীভাবে ডিএ নির্ধারণ করে? ডিএ বা মহার্ঘ ভাতা মূলত দ্রব্যমূল্য বৃদ্ধির হারের উপর নির্ভর করে। ১২ মাসের সর্বভারতীয় মূল্য সূচকের গড়ের ভিত্তিতে এই ভাতার হার নির্ধারিত হয়।

কেন ডিএ বাড়ানো হয়? দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বাড়ে। এই বৃদ্ধির প্রভাব সামলাতে সরকারি কর্মচারীদের বেতনে ডিএ যোগ করা হয়।

অবসরপ্রাপ্ত কর্মচারীদের ক্ষেত্রেও একই নিয়ম সরকারি কর্মচারীদের ক্ষেত্রে যা ডিএ, অবসরপ্রাপ্ত কর্মচারীদের ক্ষেত্রে সেটাই ডিআর। তাঁরাও এই ডিএ বৃদ্ধির সুবিধা পাবেন।

কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তে দেশের কোটি কোটি সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মচারী খুশি।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button