Job

যাদবপুরের আইএসিএস এবং আইআইটি গান্ধীনগরের যৌথ গবেষণা প্রকল্পে নিয়োগের সুযোগ

WhatsApp Group Join Now

যাদবপুরের আইএসিএস এবং আইআইটি গান্ধীনগরের যৌথ গবেষণা প্রকল্পে নিয়োগের সুযোগ

 যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস)-এ গবেষণাধর্মী কাজের সুযোগ। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। বিজ্ঞপ্তিতে প্রকাশ, প্রতিষ্ঠানে কেন্দ্রের অর্থপুষ্ট প্রকল্পের জন্য আরও একটি কেন্দীয় প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ ভাবে গবেষণার কাজ হবে। সেই প্রকল্পেই অস্থায়ী ভাবে কর্মী নিয়োগ করা হবে।

কোন পদে নিয়োগ?

প্রকল্পটিতে রিসার্চ অ্যাসোসিয়েট-২ পদে নিয়োগ হবে। শূন্যপদ একটি।

যোগ্যতা:

  • পদার্থবিদ্যায় বিএসসি এবং এমএসসি-তে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হওয়ার পরে পিএইচডি।
  • গ্র্যাভিটেশনাল ফিজ়িক্স নিয়ে ‘পিয়ার রিভিউড জার্নাল’-এ প্রকাশিত গবেষণাপত্র।

বয়স: ৩৫ বছর (সংরক্ষিত শ্রেণির জন্য ছাড় প্রযোজ্য)

বেতন: মাসিক ৫৮,০০০ টাকা

আবেদন: আগ্রহীরা জীবনপঞ্জি-সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত মেল আইডিতে পাঠিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ ১৩ ডিসেম্বর, ২০২৪।

বিস্তারিত: এই বিষয়ে সবিস্তার জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

প্রকল্পের বিষয়: ‘টেস্টিং দ্য নেচার অফ কম্প্যাক্ট অবজেক্টস অ্যান্ড থিওরিজ় বিয়ন্ড জেনারেল রিলেটিভিটি থ্রু গ্র্যাভিটেশনাল ওয়েভ অবজ়ারভেশন্স’। এই প্রকল্পটি কেন্দ্রীয় সংস্থা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রিসার্চ বোর্ড (সার্ব)-এর অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন-এর অর্থপুষ্ট।

বিশেষ তথ্য: প্রাথমিক ভাবে নিযুক্ত ব্যক্তির কাজের মেয়াদ থাকবে দু’বছর। এর পরে নিযুক্ত ব্যক্তির কাজ এবং ফান্ডিংয়ের উপর নির্ভর করে এই মেয়াদ বাড়ানো হতে পারে।

 বিস্তারিত জানার জন্য আইএসিএসের ওয়েবসাইট দেখুন।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button