State News

WB 6th Pay Commission ₹500 Allowance Update:: ৫০০ টাকা ভাতা ছাড়তে বাধ্য, হেল্থ স্কিমের বাইরে সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকরা

WhatsApp Group Join Now

স্বাস্থ্যসাথীতে বৈষম্য! সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকদের ক্ষোভ

রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকরা স্বাস্থ্যসাথী প্রকল্পে বৈষম্যের শিকার বলে অভিযোগ তুলেছেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লিখেছেন শিক্ষকদের সংগঠন।

সরকারি স্কুলের শিক্ষকরা মাসে ৫০০ টাকা চিকিৎসা ভাতা ছেড়ে দিলে ১০ লক্ষ টাকা পর্যন্ত সরকারি হেল্থ স্কিমের সুবিধা পান। কিন্তু সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকদের একই ভাতা ছেড়ে দিলেও সর্বোচ্চ ৫ লক্ষ টাকার সাহায্যই পাবেন স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায়।

শিক্ষকদের দাবি, তারা বারবার অর্থ দফতর ও শিক্ষা দফতরে চিঠি দিয়েছেন, কিন্তু কোনো সমাধান হয়নি। তাই শেষ রক্ষা মুখ্যমন্ত্রীকে চিঠি লেখা।

২০০৮ সাল থেকেই রাজ্যের সরকারি স্কুলের শিক্ষক, সরকারি কর্মচারী, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের জন্য হেল‌্থ স্কিম চালু হলেও, সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকদের বাদ দেওয়া হয়েছে। শিক্ষকদের প্রশ্ন, সাধারণ মানুষ যারা স্বাস্থ্যসাথী পাচ্ছেন, তাদের তো মাসে ৫০০ টাকা করে দিতে হয় না। তাহলে তাদের কেন এই ভাতা ছেড়ে দিতে হবে?

সরকারের দাবি, সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষকরা পুরো সরকারি কর্মচারী নন, তাদের নিয়োগ পদ্ধতি আলাদা। তাই তাদের সরকারি কর্মচারীদের মতো সব সুবিধা দেওয়া হয় না।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button