State News

West Bengal Weather Update: ঘূর্ণিঝড় ‘দানা’ আতঙ্ক! বাংলায় ১১ জেলায় অতিভারী বৃষ্টির হাই অ্যালার্ট

WhatsApp Group Join Now

‘দানা’ ঘূর্ণিঝড়ের আশঙ্কা

আবারও দক্ষিণবঙ্গে দেখা মিলতে চলেছে ভারী বৃষ্টির। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের মধ্যেই বাংলার বিভিন্ন জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রবল। বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলিতে উত্তাল হাওয়ার কারণে সতর্কতা জারি করা হয়েছে।

 উত্তর আন্দামান সাগরে সৃষ্ট একটি ঘূর্ণাবর্ত সোমবার নিম্নচাপে পরিণত হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী মঙ্গলবার এই নিম্নচাপ আরও গভীর হয়ে বুধবারের মধ্যেই তা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ‘দানা’। ওড়িশা থেকে বাংলাদেশের যে কোনও উপকূলে এটি আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে বৃষ্টি ও সমুদ্র উত্তাল হওয়ার সতর্কতা: ‘দানা’র প্রভাবে বুধবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, এবং হুগলির কিছু অঞ্চলে বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বৃহস্পতিবার মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

কোন কোন জেলায় সতর্কতা?

  • উত্তর ২৪ পরগনা
  • দক্ষিণ ২৪ পরগনা
  • পূর্ব মেদিনীপুর
  • পশ্চিম মেদিনীপুর
  • ঝাড়গ্রাম
  • কলকাতা
  • হাওড়া
  • হুগলি
WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button