Science & Technology

চাঁদের নতুন সঙ্গী: পৃথিবীর আকাশে নতুন মিনি মুন!

WhatsApp Group Join Now

রবিবার রাত থেকেই পৃথিবীর চারপাশে ঘুরবে খুদে উপগ্রহ

ইসরোর কর্মকর্তা অনিল কুমার জানিয়েছেন, এই পিটি-৫ হল অর্জুন গোত্রের এক দলছুট গ্রহাণু। এর নামকরণ করেছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন (আইএইউ)। রবিবার রাত থেকেই চাঁদের সঙ্গ দেবে সে। মাত্র ১০ মিটার ব্যাসের এই খুদে উপগ্রহের নাম ‘পিটি-৫ ২০২৪’।

মাত্র ৫৩ দিনের জীবন

রবিবার রাত থেকেই এই নতুন উপগ্রহ পেতে চলেছে পৃথিবী, জানাল ইসরো। তবে এর জীবৎকাল মাত্র মাসদেড়েক। মাত্র ৫৩ দিন পৃথিবীর কক্ষপথে থাকার পরেই কর্মজীবনে ইতি টানবে সে। তার পর মহাজগতের বুকে হারিয়ে যাবে ‘পিটি-৫’।

খালি চোখে দেখা যাবে না

ইসরো জানাচ্ছে, খালি চোখে খুঁজেই পাওয়া যাবে না এই খুদেকে। চাঁদের ব্যাস ৩৪৭৬ কিলোমিটার। সেই তুলনায় ১০ মিটারের পিটি-৫ সাড়ে ৩ লক্ষগুণ ছোট! তাই একে খুঁজে পেতে গেলে লাগবে বিশেষ টেলিস্কোপ। রবিবার রাত দেড়টার পর থেকেই বিশেষ টেলিস্কোপের সাহায্যে দেখতে পাওয়া যাবে এই নতুন উপগ্রহকে।

পৃথিবীর একমাত্র উপগ্রহ নয় চাঁদ

যে কোনও গ্রহের চারপাশে প্রদক্ষিণরত গোলাকার মহাজাগতিক বস্তুকে উপগ্রহ বা ‘চাঁদ’ বলা হয়। শনির ১৪৬টি এমন ‘চাঁদ’ রয়েছে, বৃহস্পতির রয়েছে ৯৫টি, আবার শুক্রের কোনও উপগ্রহ নেই। তবে পৃথিবীর কপালে জুটেছে একটিমাত্র উপগ্রহ! এ বার ৫৩ দিনের জন্য হলেও আরও এক সঙ্গী পেল চাঁদ।

পিটি-৫ কী?

তবে পিটি-৫ কিন্তু কোনও কৃত্রিম উপগ্রহ নয়। এটি একটি গ্রহাণু। মহাকাশে ইতস্তত ঘুরতে ঘুরতেই হঠাৎ করে পৃথিবীর কক্ষপথে এসে পড়েছে সে। অগস্ট মাসে প্রথম এর সন্ধান পান বিজ্ঞানী কার্লোস মার্কোস এবং রাউল মার্কোস।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button