National news

Train Ticket Reservation Rules::ট্রেনের টিকিট বুকিং নিয়ে নতুন নিয়ম: জানুন বিস্তারিত

WhatsApp Group Join Now

ট্রেনের টিকিট বুকিংয়ে বড় পরিবর্তন! ৪ মাস থেকে কমলো ৬০ দিন

দেশের রেল যাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিংয়ের নিয়মে বড়সড় পরিবর্তন আনতে চলেছে। এবার থেকে ট্রেনের টিকিট যাত্রার ৬০ দিন আগে থেকেই বুক করা যাবে। আগে এই সময়সীমা ছিল ১২০ দিন।

রেল সূত্রের খবর, ৪ মাস আগে থেকে টিকিট বুকিং বা রিজার্ভেশনের নিয়মে টিকিট ক্যানসেল করার প্রবণতা বেড়ে যাচ্ছিল। তাই নিয়ম শিথিল করে ৬০ দিন করা হয়েছে। এই নতুন নিয়ম ১ নভেম্বর থেকে কার্যকর হবে। যাদের ইতিমধ্যেই টিকিট বুকিং হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে না।

কেন এই পরিবর্তন?

রেল সূত্রের খবর, ৪ মাস আগে থেকে টিকিট বুকিং বা রিজার্ভেশনের নিয়মে টিকিট ক্যানসেল করার প্রবণতা বেড়ে যাচ্ছিল। তাই নিয়ম শিথিল করে ৬০ দিন আগে অগ্রিম বুকিং করা যাবে বা রিজার্ভেশন করা যাবে IRCTC-তে।

আপনার টিকিট কাটা থাকলে কী হবে?

রেল জানিয়েছে, যাঁদের ইতিমধ্যেই টিকিট বুকিং হয়ে গিয়েছে তাঁদের ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হবে না। ১ নভেম্বর বা তার পরে যাঁরা টিকিট কাটবেন, তাঁদের ক্ষেত্রে দু মাস আগে রিজার্ভেশন বা অগ্রিম বুকিং করতে হবে।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button