Job

টাটা IHCL ইন্টার্নশিপ: ডিজিটাল মার্কেটিংয়ে নতুন ক্যারিয়ারের সুযোগ!

WhatsApp Group Join Now

টাটা গ্রুপের IHCL-এ বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং ইন্টার্নশিপ: ১০,০০০ টাকা স্টাইপেন্ড!

টাটা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠিত কোম্পানি ইন্ডিয়ান হোটেলস কোম্পানি লিমিটেড (IHCL) ডিজিটাল মার্কেটিং ইন্টার্নশিপের জন্য আবেদন আহ্বান করেছে। এই ইন্টার্নশিপটি ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন দিকে কাজ করার একটি দুর্দান্ত সুযোগ। ভারতীয় নাগরিক হলে ছেলেমেয়ে নির্বিশেষে সবাই  এখানে ফ্রিতে ইন্টার্নশিপ ট্রেনিং নিতে পারবেন।

কেন এই ইন্টার্নশিপটি বিশেষ?

  • স্টাইপেন্ড: প্রতি মাসে ১০,০০০ টাকা স্টাইপেন্ড।
  • সময়কাল: ৬ মাসের একটি ব্যাপক ট্রেনিং প্রোগ্রাম।
  • সার্টিফিকেট ও রেফারেন্স: ইন্টার্নশিপ সমাপ্তির পর সার্টিফিকেট এবং রেফারেন্স লেটার।
  • কাজের সুযোগ: ইন্টার্নশিপের সময় ভালো পারফরম্যান্স করলে টাটা গ্রুপের অন্য কোনো পদে কাজের সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
  • বিনামূল্যে ট্রেনিং: ভারতের যেকোনো প্রান্তের নাগরিকরা এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন।
  • লোকেশন (Location): এই ইন্টার্নশিপটি মুম্বাইতে অনুষ্ঠিত হবে।

     

  • কাদের জন্য এই ইন্টার্নশিপ?

ডিজিটাল মার্কেটিংয়ে আগ্রহী এবং এই ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে চান এমন যেকোনো স্নাতক বা স্নাতকোত্তর এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন।

কী কী কাজ করতে হবে?

  • বিভিন্ন এজেন্সির সাথে সমন্বয় করে বিজ্ঞাপন পৌঁছানোর জন্য মিডিয়া কৌশল তৈরি করা।
  • বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে কোলাব্রেশন করে গ্রাফিক্স এবং বিজ্ঞাপনের বিষয়বস্তু তৈরি করা।
  • ব্র্যান্ডের সঙ্গে বিজঞাপন ও প্রচারের জন্য তথ্য সংগ্রহ করা।
  • ওয়েবসাইট স্থানান্তর এবং SEO সম্পর্কে নজরদারি রাখা।
  • প্রযুক্তিগত দলের সাথে সমন্বয় করে URL কাঠামো দেখভাল করা।
  • নতুন হোটেল বা সংস্থা তৈরি হলে তার জন্য ওয়েবসাইট এবং সেই সম্পর্কিত ব্যানার, ছবি, টেক্সট ইত্যাদি সরবরাহ করা।
  • বিজঞাপন ও ব্লগের জন্য টেক্সট লেখার পারদর্শী হওয়া।

কীভাবে আবেদন করবেন?

আবেদনের জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে ফর্ম পূরণ করতে হবে। আবেদনের শেষ তারিখ ২৭ অক্টোবর, ২০২৪।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button