Science & Technology

সুনীতা উইলিয়ামসের অনন্য কীর্তি: সাড়ে ৫ ঘণ্টা হেঁটে গড়লেন ইতিহাস

WhatsApp Group Join Now

সুনীতা উইলিয়ামসের মহাকাশে অনন্য কীর্তি: সাড়ে ৫ ঘণ্টা হেঁটে গড়লেন ইতিহাস

মহাকাশে আটকে থাকার মেয়াদ বাড়লেও, একের পর এক ইতিহাস গড়ে চলেছেন সুনীতা উইলিয়ামস। এই মুহূর্তে তিনি তার সঙ্গী নভোশ্চর বুচ উইলমোরের সাথে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (ISS) অবস্থান করছেন। ৮ দিনের অভিযানে গিয়ে এখন ৮ মাস পার হতে চলেছে, তবে তাদের কর্মকাণ্ড থেমে নেই।

সম্প্রতি, সুনীতা ও বুচ আইএসএস-এর বাইরে সাড়ে ৫ ঘণ্টা হেঁটেছেন, যা একটি নতুন রেকর্ড তৈরি করেছে। একদিকে যেমন তাদের মহাকাশে থাকার সময় বাড়ছে, তেমনই একের পর এক কঠিন কাজ মহাকাশে বসেই সমাধান করে চলেছেন তারা। ইতোমধ্যেই ISS-এ রেডিয়ো ফ্রিকোয়েন্সি রিসিভের জন্য তৈরি অ্যান্টেনা অ্যাসেম্বল করেছেন এবং সেই সংক্রান্ত সমস্যার সমাধান করেছেন।

এদিকে, সুনীতা ও বুচকে পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বন্ধু ইলন মাস্কের সাহায্য চেয়েছেন। তাদের এই দীর্ঘ মহাকাশ যাত্রা কবে শেষ হবে, এখন সেটাই দেখার বিষয়।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button