Job
WBCS Notification 2024:: WBCS পরীক্ষার নোটিফিকেশন প্রকাশিত: ফর্ম ফিলাপ শুরু হতে চলেছে!

পশ্চিমবঙ্গ সরকারি চাকরির স্বপ্ন দেখা প্রার্থীদের জন্য বড় খবর, জানুন বিস্তারিত
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC) আজ, ২০ নভেম্বর, ২০২৪ তারিখে WBCS পরীক্ষার নোটিফিকেশন প্রকাশ করেছে। এই নোটিফিকেশনের মাধ্যমে WBCS (West Bengal Civil Service) পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে। বিভিন্ন গ্রুপের (A, B, C, D) অধীনে বহুসংখ্যক পদে নিয়োগের জন্য এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি নং 08/2024 অনুযায়ী, খুব শীঘ্রই অনলাইনে ফর্ম ফিলাপ শুরু হবে।
-
কোন পদে নিয়োগ: West Bengal Civil Service Executive সহ একাধিক ক্যাডারের বিভিন্ন পদে নিয়োগ করা হবে।
যোগ্যতা:
- শিক্ষাগত যোগ্যতা: অন্তত গ্র্যাজুয়েশন পাশ করা।
- ভাষা: বাংলা ভাষা পড়তে, লিখতে এবং বলতে জানতে হবে। তবে নেপালি মাতৃভাষীদের ক্ষেত্রে বাংলা ভাষা জানা বাধ্যতামূলক নয়।
- বয়সসীমা: গ্রুপ-এ এবং গ্রুপ-সি পদের জন্য বয়স ২১- ৩৬ বছরের মধ্যে হতে হবে। গ্রুপ-বি পদের জন্য বয়স ২০- ৩৬ বছরের মধ্যে হতে হবে। আর গ্রুপ-ডি পদের জন্য বয়স ২১- ৩৯ বছরের মধ্যে হলেই আবেদন করা যাবে।
- কিভাবে আবেদন করবেন:
অনলাইনে আবেদন করার জন্য WBPSC-এর অফিশিয়াল ওয়েবসাইট https://psc.wb.gov.in/ ভিজিট করুন।
বিস্তারিত জানতে:
WBPSC-এর অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত নোটিফিকেশন দেখুন।



