State News

Weather Update || সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা বাড়বে

WhatsApp Group Join Now

Weather Update || কলকাতা: রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকে দক্ষিণবঙ্গের ছয় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তবে, ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সাময়িকভাবে তাপমাত্রা কমলেও আগামী দু’দিনে পশ্চিমবঙ্গের কোনও জেলায় সর্বনিম্ন তাপমাত্রার (রাতের তাপমাত্রা) পরিবর্তন হবে না।

এই দু’দিন হালকা ঠান্ডা-ঠান্ডা ভাব থাকবে। তবে, পরবর্তী তিনদিনে বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার এবং রবিবার দার্জিলিঙের একটি বা দুটি অংশে ঘন কুয়াশা পড়তে পারে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Read More: হাড় মজবুত করতে চান? দুধে ভিজিয়ে খান এই ফল

Weather Update ||  এছাড়াও, শুক্রবার কালিম্পং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা এবং শনিবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদার একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

Read Also: গ্রিন টি: মন ভাল রাখার পাশাপাশি মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য রামবাণ

রবিবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর এবং সোমবার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানের একটি বা দুটি অংশে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে।

for weather update click here

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button