Science & Technology

হোয়াটসঅ্যাপের নতুন সিক্রেট কোড ফিচার: ব্যক্তিগত চ্যাট আরও নিরাপদ!

WhatsApp Group Join Now
হোয়াটসঅ্যাপে এসেছে নতুন ‘সিক্রেট কোড’ ফিচার

আমরা সকলেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি দৈনন্দিন যোগাযোগের জন্য। ব্যক্তিগত থেকে শুরু করে গুরুত্বপূর্ণ অনেক তথ্যই আমরা এই অ্যাপে রাখি। তাই এই তথ্যগুলো যাতে অন্য কারও হাতে না যায়, সেদিকে নজর রাখা জরুরি। হোয়াটসঅ্যাপের ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’ ফিচারের মাধ্যমে চ্যাটগুলো নিরাপদ থাকে, তবে ফোন যদি অন্য কারও হাতে চলে যায়, তাহলে? এই সমস্যা সমাধানের জন্য হোয়াটসঅ্যাপ এনেছে নতুন ‘সিক্রেট কোড’ ফিচার।

সিক্রেট কোড ফিচার কী?

এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের লকড চ্যাটগুলোর জন্য একটি কাস্টম পাসওয়ার্ড সেট করতে পারবেন। এমনকি নিজের পছন্দমতো নামও দেওয়া যাবে। ফোন যদি অন্য কারও হাতে পড়েও, এই লকড চ্যাটগুলো খুঁজে পাওয়া মুশকিল হবে। আর যদি পেয়েও যান, তাহলেও সিক্রেট কোড ছাড়া খুলতে পারবেন না।

কীভাবে সিক্রেট কোড সেটআপ করবেন?

  1. চ্যাট লক করুন: প্রথমে হোয়াটসঅ্যাপে যে চ্যাটগুলো লক করতে চান, সেগুলোকে লক করুন।
  2. লকড চ্যাটস ফোল্ডারে যান: ‘লকড চ্যাটস’ ফোল্ডারে গিয়ে স্ক্রিনের উপরের ডান দিকে থ্রি ডটসে ক্লিক করুন।
  3. চ্যাট লক সেটিংস: ‘চ্যাট লক সেটিংস’ অপশনে ক্লিক করুন।
  4. সিলেক্ট কোড: ‘সিলেক্ট কোড’ অপশনে ক্লিক করে আপনার পছন্দমতো একটি কোড সেট করুন।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button