Burdwan News

বর্ধমান মেডিক্যাল কলেজে চুরির চেষ্টা, দুই অভিযুক্ত গ্রেপ্তার, চারজন পলাতক

WhatsApp Group Join Now

বর্ধমান মেডিক্যাল কলেজে চুরির চেষ্টা, দুই অভিযুক্ত গ্রেপ্তার, চারজন পলাতক

 বর্ধমান মেডিক্যাল কলেজের ক্যাম্পাসে আবারও চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। বুধবার ভোরে কলেজের পিডব্লুডি গোডাউন থেকে ফ্যান চুরির চেষ্টা চালানোর সময় চারজন মহিলাকে হাতেনাতে ধরার চেষ্টা করে নিরাপত্তা রক্ষীরা। তাদের মধ্যে দুজনকে ধরা হলেও বাকি দুজন পালিয়ে যায়।

ধৃত দুই মহিলাকে মঞ্জুলা দাশ ও বিশাখা দাশ বলে শনাক্ত করা হয়েছে। তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই চুরির ঘটনায় মোট ছয়জন জড়িত ছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ থেকে বাকি চারজনের সন্ধান চলছে।

কলেজ সূত্রে জানা গিয়েছে, গোডাউনে মেরামতের জন্য রাখা ফ্যানগুলি চুরি করার চেষ্টা করা হয়েছিল। নিরাপত্তা রক্ষীরা ক্যাম্পাসের ভিতরে চারজন অপরিচিত মহিলাকে সন্দেহজনক ভাবে ঘুরতে দেখে তাদেরকে থামাতে চাইলে দুজন দৌড়ে পালিয়ে যায়। বাকি দুজনকে ধরে ফেলা হয়। তাদের কাছ থেকে একটি ব্যাগ উদ্ধার করা হয়, যার ভিতরে বেশ কিছু ফ্যানের ব্লেড ছিল।

এই ঘটনায় বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক ডাঃ গৌরাঙ্গ প্রামাণিক ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “অস্থায়ী কর্মী দিয়ে নিরাপত্তার কাজ চালানো যায় না। কর্তৃপক্ষের আরও সজাগ হওয়া উচিত। এখনই যদি সতর্ক না হয় তবে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আরও ঘটবে বলে মনে করছি।”

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button