State News

ভোটের দিন ঘোষণার আগেই আধা সেনার মোতায়ন!

WhatsApp Group Join Now

ভোটের দিন ঘোষণার আগেই আধা সেনার মোতায়ন

সন্দেশখালিতে ঘটনার পরই সতর্ক হয়ে উঠেছে নির্বাচন কমিশন। ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যের বিভিন্ন জেলায় আধা সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে, বসিরহাট পুলিশ জেলায় 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে 50 কোম্পানি আধা সেনা মোতায়েন করা হবে। এছাড়াও, কলকাতায় 10 কোম্পানি, দার্জিলিং ও শিলিগুড়ি পুলিশ জেলায় মিলিয়ে 7 কোম্পানি, কালিম্পং-এ 2 কোম্পানি, কোচবিহারের জন্য 5 কোম্পানি, আলিপুরদুয়ার জেলার জন্য 3 কোম্পানি, জলপাইগুড়ি জেলার জন্য 4 কোম্পানি, ইসলামপুর পুলিশ জেলা ও রায়গঞ্জ মিলিয়ে 7 কোম্পানি মোতায়েন করা হবে।

এছাড়াও, দক্ষিণ দিনাজপুর জেলার জন্য 4 কোম্পানি, মালদা জেলার জন্য 7 কোম্পানি, মুর্শিদাবাদ জেলার জন্য 4 কোম্পানি, জঙ্গিপুর জেলার জন্য 4 কোম্পানি, কৃষ্ণনগর পুলিশ জেলার জন্য 4 কোম্পানি, রানাঘাট পুলিশ জেলার জন্য 4 কোম্পানি, হাওড়া পুলিশ কমিশনার ও হাওড়া রুরাল মিলিয়ে 9 কোম্পানি, হুগলি ও চন্দননগর পুলিশ কমিশনারেট মিলিয়ে 9 কোম্পানি আধা সেনা মোতায়েন করা হবে।

এই পদক্ষেপের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button