Job

UCO Bank Recruitment 2025 :: UCO ব্যাঙ্কে কর্মী নিয়োগ, আবেদন শুরু

WhatsApp Group Join Now

দেশের বিভিন্ন রাজ্যে ২৫০টি শূন্যপদে নিয়োগ করবে ইউকো ব্যাঙ্ক

কলকাতা: রাষ্ট্রায়ত্ত ইউকো ব্যাঙ্কে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, লোকাল ব্যাঙ্ক অফিসার (এলবিও) পদে মোট ২৫০টি শূন্যপদে নিয়োগ করা হবে। আগ্রহীরা আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

Official Notification PDF
Online Application LINK

কোন কোন পদে নিয়োগ?

ব্যাঙ্কটি লোকাল ব্যাঙ্ক অফিসার (এলবিও) পদে নিয়োগ করবে। নিযুক্তদের প্রথম দু’বছর ‘প্রবেশন’-এ রাখা হবে। এর পরে তাঁদের কাজের উপর নির্ভর করে ‘কনফার্মেশন’ দেওয়া হবে।

কোথায় পোস্টিং?

নিযুক্তদের পোস্টিং গুজরাত, মহারাষ্ট্র, অসম, কর্নাটক, ত্রিপুরা, সিকিম, নাগাল্যান্ড, মেঘালয়, কেরল, তেলঙ্গানা ও অন্ধ্রপ্রদেশ এবং জম্মু ও কাশ্মীর হতে পারে।

যোগ্যতা কী?

  • কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে।
  • বাংলা-সহ অন্যান্য ভাষায় পারদর্শিতা থাকতে হবে।
  • আবেদনের জন্য বয়সসীমা ধার্য করা হয়েছে ২০ থেকে ৩০ বছর।

বেতন কত?

নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ৪৮,৪৮০-৮৫,৯২০ টাকা। এ ছাড়াও মিলবে অন্যান্য সুযোগসুবিধা।

কীভাবে আবেদন করবেন?

আগ্রহীদের ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। আবেদন জানাতে সংরক্ষিত এবং অসংরক্ষিত শ্রেণিভুক্তদের যথাক্রমে ১৭৫ এবং ৮৫০ টাকা জমা দিতে হবে।

চূড়ান্ত নির্বাচন প্রক্রিয়া

আবেদনের পরে অনলাইন পরীক্ষা, নথি যাচাই, স্থানীয় ভাষায় পারদর্শিতার পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। পরীক্ষার আয়োজন করা হবে দেশের বিভিন্ন শহরে।

বিস্তারিত জানতে:

নিয়োগের শর্তাবলি সবিস্তার জানতে ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button