Science & Technology

ডিপসিকের ধাক্কা: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নতুন যুগের সূচনা?

WhatsApp Group Join Now

ডিপসিকের ধাক্কা: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নতুন যুগের সূচনা?

চীনের ডিপসিক সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি করেছে। মাত্র কয়েক মিলিয়ন ডলার খরচ করে গুগলের জেমিনি ও ওপেনএআই-এর চ্যাটজিপিটির মতো এআই অ্যাসিস্ট্যান্ট তৈরি করেছে কোম্পানিটি। অন্যদিকে একই ধরনের চ্যাটবট তৈরি করতে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি কোম্পানিগুলো বিলিয়ন ডলার খরচ করেছে।   

 ডিপসিকের এই সাফল্য পুরো বিশ্বকে অবাক করেছে। কারণ জাতীয় নিরাপত্তার উদ্বেগের কথা বলে কয়েক বছর ধরে চীনে উচ্চ ক্ষমতাসম্পন্ন এআই চিপের সরবরাহ সীমিত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ, কম ক্ষমতাসম্পন্ন এআই চিপ ব্যবহার করেই নতুন মডেলটি তৈরি করেছে ডিপসিক।   ডিপসিকের মডেলটি এআই খাতে যুক্তরাষ্ট্রের আধিপত্য কমাবে বলে মনে করেছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। এক্স প্ল্যাটফর্মে বিনিয়োগকারী মার্ক অ্যান্ড্রেসেন বলেন, ‘ডিপসিক আর ১ হলো এআই-এর স্পুটনিক মুহূর্ত।’   

 আগামী দশ বছরে আমাদের চেনাশোনা দুনিয়া এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অনেক পাল্টে দেবে। আমাদের যারা ছোটদের পড়াশোনা করাচ্ছি, তাদের সেটা মাথায় রেখেই বাচ্চাদের তৈরি করতে হবে। যারা এটা করছেন না, তাঁরা তাঁদের বাচ্চাদের ভবিষ্যত নষ্ট করছেন। দয়া করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে চর্চা শুরু করুন, পড়াশোনা, জানাশোনা শুরু করুন, না হলে ভবিষ্যত একেবারে ঝরঝরে।

WhatsApp Group Join Now

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button